প্রতারণা

by | 18 Jul 2014

ফেসবুকে আরিফ ভাইয়ের স্ট্যাটাস দেখে আমারও কিছু প্রতারণার অভিজ্ঞতা মনে পড়ে গেল…
আমার গুলো অবশ্য আমেরিকাতে। বুঝতে পারছি না কারা আগে আবিষ্কার করেছে এই কৌশলগুলো?
১) ১৯৯৭ এর কথা বেশিদিন হয়নি আমেরিকাতে এসেছি। মানহাত্তানের সহ (SOHO @ Manhattan) তে একটা স্টোরে ক্যাশিয়ারের কাজ করি। লাঞ্চের সময় স্টোরের আশেপাশে ঘুরাঘুরি করছিলাম হঠাৎ এক লোক সামনে এসে বলল তার হেল্প দরকার – উয়ালেট হারিয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য ট্রেন / বাস এর টিকিট কিনতে তার কিছু ডলার লাগবে। যত বেশি দিতে পারি সমস্যা নেই কারন উনি বাড়ি গিয়েই আমার ডলার মেইল করে দিবেন। চেহারা এবং পোশাক দেখে ভদ্রই মনে হল তারপর ইন্ডিয়ানদের মত দেখতে তাই একটু মায়া লাগল – হাতে আবার একটা ব্রিফকেসও আছে। সঙ্গে ৬/৭ ডলারের মত ছিল দিলাম এবং দোকানের ঠিকানা লিখে দিয়ে এলাম। দোকানে এসে বাঙালী ম্যানেজারকে ঘটনা বললাম উনি হাসতে শুরু করলেন – “তোমাকে বোকা বানাইছে, জীবনেও ওই টাকা আর পাবা না। ভাগ্য ভাল তেমন বেশি নিতে পারেনাই”। উনার কথাই সত্যি হয়েছিল। FYI – ইন্ডিয়ান, গায়ানিজ, কিছু সাউথ আফ্রিকান এবং কিছু ক্যারিবিয়ান দ্বীপের লোকদের দেখতে আমাদের মতই মনে হয় তাই ওই প্রতারকটা কোন দেশের ছিল জানিনা।

২) দ্বিতীয় ঘটনা ২০০৩ সালের এতদিনে আমি ব্যাচলর করে এফএএ (Federal Aviation Administration – FAA) তে সামার ইন্টার্ন হিসাবে কাজ করছি। আমাদের অফিসটা হোয়াইট হাউজের কাছাকাছি (1500 K Street)। লাঞ্চে প্রায়ই হোয়াইট হাউজের সামনের পার্কে ঘুরাঘুরি করি। একদিন ওখান থেকে ফেরার পথে আর এক লোক (ইন্ডিয়ানদের মত দেখতে) একই কাহিনী শুনাল। আশ্চর্যজনকভাবে এদের কাছে কাগজ কলম রেডি থাকে ঠিকানা লেখার জন্য – বাড়ি গিয়েই ডলার মেইল করে দিবে। পূর্ব অভিজ্ঞতার কারনে বললাম আমার কাছে কোন ক্যাশ নেই তবে আমার কলিগদের কারও কাছে থাকতেও পারে। ভাবছিলাম এতেই চলে যাবে কিন্তু লোকটা পেছন পেছন আসতে লাগলো। অফিস বিল্ডিং এর কাছাকাছি আসার পর বললাম ওদের কেউ যে ডলার দিবেই এর কোন গ্যারান্টি নেই – এবার লোকটা থামল। একবার মনে হয়েছিল পুলিশে দেই কিন্তু শিউর ছিলাম না, তাছাড়া প্রমান কি সে যে প্রতারক।

৩) এই ঘটনা ঘটেছিল কুইন্স এর জ্যাকসন হাইটস্‌ এ (মনে নেই কোন সালে) – রাস্তা দিয়ে হাঁটছিলাম একটা ভ্যানের কাছাকাছি আসতে স্প্যানিশ এক মহিলা বাচ্চা কোলে নিয়ে কাছে এসে বলছে তাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে বাড়িতে যেতে পারছে না তাই গাড়ির তেল কিনার মতো কিছু ডলার দিয়ে হেল্প করেন। মোটামুটি অভিজ্ঞতার কারনে বললাম সরি আমার কাছে কোন ক্যাশ নেই। পরে ওদের করুন মুখ মনে করে খারাপই লাগল বিশেষ করে বাচ্চাটার কথা মনে করে। পরে জেনেছিলাম এটাও টাকা উপার্জনের নতুন কৌশল। আমার ছোট ভাইয়ের মন আমার চেয়ে একটু বেশী নরম এবং অমন কাহিনী শুনে সে বেশকিছু ডলার দিয়েছিল আর পরে জেনেছিল যে সে প্রতারিত হয়েছিল।

-এই কৌশলগুলোর ক্রেডিট কে নিবে আমারিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, না স্প্যানিশ কোন দেশ?

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Other Posts

The Whisperer

In college, I had a teacher, Douglas TheWhisperer (not giving the real last name intentionally), who would start talking in a normal voice or may be little louder and then his voice would gradually go down to whisper and around the end I wouldn't hear anything he was...

Verizon Sucks

After having it for more than three years I had to cancel my Verizon Internet (FIOS) service on 09 September 2017. When I was cancelling I mentioned that bill close date was 06 September, so can I be excused for the last two days but she said no and I would be paying...

Graduation Party

On Saturday 02 July 2022, we celebrated important milestones of our children. We had four graduates this year in our family - one graduated from kindergarten, two from elementary schools, and the oldest one among them from middle school. Kids were free to spend as...

Hosting Company Changed

Just changed my web hosting company. It was a time consuming task. Export from old hosting company and import to the new one using Word Press menu doesn’t really export/import everything. I had to add some widgets and change the default Settings of Permalinks. Also,...

Empathy!

On 03 November 2018 I was coming to USA from Bangladesh and I got sick in the plane. When we landed at Shannon Airport, County Clare, Ireland I started shaking in the queue to final checking before flying to JFK airport, New York, USA. I was shaking because my fever...

Realization

It dawned on me – If there was no love there would be nothing…

দলাদলি

দলাদলি এবং বিভক্তি নিয়ে বাংলাদেশী বা মুসলমানদের সম্পর্কে যা বলা হয় তা মনে হয় সত্যি নয় কারন এক ইহুদী লোকের কাছ থেকে আমি এই কৌতুকটা শুনেছি – দুই ইহুদী এক হলে নাকি তিন দল করে। দুইজন আলাদা আলাদাভাবে দুই দল এবং দুইজন একত্রে আর এক দল...